মান সম্মান

মান সম্মান
রাজিত বন্দোপাধ্যায় ।

শিক্ষার বেশভুষা খুলে ফেলেছি এখন ,
কি হবে মিথ্যের বোঝায় ?
আমার শরীর জুড়ে আজ তাই দেখি
মেহনতী মানুষের সাজ ।  
কী হবে আত্মহত্যার গ্লানি বুকে ভরায় !
তার চেয়ে এসো করি মেহনত মাটির ধরায় ।
শিক্ষার কথা ভাবা যাবে উদর পূর্তির পর ।
কথায় বলে ' আপনি বাঁচলে বাপের নাম ।'
তোমায় শিক্ষার মোহ ছলে ভুলিয়ে তাই --
রাজনীতির শেয়ালেরা তুলে নেয় দই !
নিজের লোকের ছাড়া চাকরি কই !!
নিজের স্বার্থে দেখি সবাই সমান সমান
আমি শুধু পড়ে রই কোথায় মান সম্মান !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...