কবিতবের লড়াই

কবিত্বের লড়াই
#সুকান্ত_পাল
.
তবে,
এই ভবে,
আসিনি কবি হতে,
এসেছিলাম সাধ্য-সাধনে মানুষ হতে,
নির্মম সত্যের জ্বলন্ত খনিজ অঙ্গারে,
মিথ্যের গুঁড়ো আবর্জনা পুড়িয়ে তোমাদের সংহারে,
আমার বিবেককে কলমের বারুদ হয়ে জ্বালিয়ে দিতে,
কিন্তু কিছু মহান কবি পারেনি এসব মেনে নিতে!
বিবেকের জ্বলন্ত খনিজ অঙ্গারে বৃষ্টির ফোঁটা এঁকে দিতে,
ওরা আজ আশ্রয় নিয়েছে এক-এক করে ছল-চাতুরীতে,
ওরা বোধহয় ভুলে গেছে সম্পর্কের দাবীগুলো,
কিছু হিংসের জমানো ময়লা-ধুলো,
সামিল করেছে কবিত্বের লড়ায়ে,
আর নিজেদের বড়াইয়ে,
নিজেদের নামটা
রোজ-নামচা
তাই এই কবিত্বের লড়ায়ে হে মহান বীর কবি,

কেমনে ভাবিছো আজ নিজেকে তুমি কবি শ্রেষ্ঠ রবি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...