Psychologist in Bankura

Man & Mind
Counselling & Psychotherapy Center.


জানেন কি আপনার সন্তানের I.Q. কত? সে পড়াশোনায় কেমন হতে পারে? তার পূর্ণ বিকাশ সঠিক ভাবে হচ্ছেত? পড়াশোনায় অমনোযোগী? প্রচুর বানান ভুল করে? জেদী? রাগি? অবাধ্য? যেকোন ধরনের  আচরণ সমস্যা এবং Depression; Anxiety সহ সর্বপ্রকার মনস্তাত্ত্বিক সমস্যায় কাউন্সেলিং ও সাইকোথেরাপির ব্যাবস্থা আছে। এছাড়া দাম্পত্য সমস্যা ও যৌন কাউন্সেলিং এর ব্যাবস্থা আছে।
মনোবিদ সৌমেন মণ্ডল  Mob. 7365857136
নামোপাড়া; বকুলতলা লেন; পুরুলিয়া।     
Bushnupur; Bankura. 

Psychologist in Purulia

Man & Mind
Counselling & Psychotherapy Center.

জানেন কি আপনার সন্তানের I.Q. কত? সে পড়াশোনায় কেমন হতে পারে? তার পূর্ণ বিকাশ সঠিক ভাবে হচ্ছেত? পড়াশোনায় অমনোযোগী? প্রচুর বানান ভুল করে? জেদী? রাগি? অবাধ্য? যেকোন ধরনের  আচরণ সমস্যা এবং Depression; Anxiety সহ সর্বপ্রকার মনস্তাত্ত্বিক সমস্যায় কাউন্সেলিং ও সাইকোথেরাপির ব্যাবস্থা আছে। এছাড়া দাম্পত্য সমস্যা ও যৌন কাউন্সেলিং এর ব্যাবস্থা আছে।
মনোবিদ সৌমেন মণ্ডল  Mob. 7365857136
নামোপাড়া; বকুলতলা লেন; পুরুলিয়া।     
Bishnupur; Bankura. 

লাশকাটা ঘর

কৌশিক কোনার 
..........................

লাশকাটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে স্বপ্ন গুলো,
এক বুক আগামী ঘরের কোনায় অনাদরে পরে আছে।
থেমে যাওয়া ধুকপুকানির সাথে থেমে গেছে নতুন করে ঘর বাঁধার ইচ্ছে।
ঘুমিয়ে আছে জীবনের গল্প, ঘুমিয়ে আছে ভালবাসার কবিতা......
সাদা কাপড়ে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে অনিকেত।
অসার দেহে শুকিয়ে গেছে কান্নার দাগ, মুখের বলিরেখায় কি নিদারুন ক্ষতের চিহ্ন।
অনিকেত আজ সূচনায় সমাপ্তি, বোধনের আগেই বিসর্জনের নীরবতা।
অনিকেত আমার বন্ধু, আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই থাকতো...
প্রানোচ্ছল দামাল সহাস্য মুখে এসে বলতো জীবনকে বড় ভালবাসি।
কবিতা লিখতো দারুন, ফুটবল খেলতো চুটিয়ে, নাটকের মঞ্চে অভিনয়টাও করতো ফাটাফাটি।
হয়তো এত কিছুর জন্যই মেয়েটা কাছে এসেছিল, অরুন্ধতী নাম তার।
তারপর কত ভালবাসাবাসি, কত ঘর বাঁধার স্বপ্ন,
অনিকেত আমায় একদিন বলেছিলো জীবন আজ সার্থক।
আর তারপর সার্থক জীবনের অলিগলি পেরিয়ে , প্রেমের নিয়ন আলো ফুরিয়ে অরুন্ধতী আজ প্রবাসী।
আর অনিকেত শুয়ে আছে লাশকাটা ঘরে......
কবিতার খাতায়, নাটকের মঞ্চে, খেলার মাঠে অনিকেত এক মুছে যাওয়া নাম।
জীবন ভালবেসে এক বুক গরল শরীরে ধারন করে অনিকেত আজ মৃত।
কিন্তু এমনটা হবার তো কথা ছিলনা বন্ধু!
ঘর চেয়েছিলে, সুখ চেয়েছিলে, জীবন চেয়েছিলে
চেয়েছিলে অরুন্ধতী।
নিয়তির পরিহাসে বন্দী হয়েছো লাশকাটা ঘরে.....
শুকিয়ে যাওয়া রক্তের দাগে তোমার বাসর।
আগামী ভুলে, জীবন ফেলে
অনিকেত তুমি নিজেই এক মৃত স্বপ্নের লাশকাটা ঘর


নির্ঘুম রাত


------বৃতিসুন্দর


আমি চাই না ---

পাষানের বুকে ফোটাতে সবুজ শ্যাওলা
 
আমি চাই না মরতে মরুর প্রখর তাপে 


প্রশান্ত সাগরের ঢেউ গুনে গুনে আজ ক্লান্ত, 


গোলাপের বনে আর লাগে না ভালো 


চাই না ঝরাতে আর দু-হাতে রক্ত ।


যে টুকু ভেসে আসে সরোবরের পদ্ম হতে


মৌমাছিরা নাই বা যদি করে গুঞ্জন 


চাঁদনি রাতে সুর তুলো তুমি


দখিনা বাতাসে ভুলিয়ে দিও রব কান পেতে ।


আমি চাই না হারাতে কাঞ্চনজঙ্ঘার রূপে


রডোডেন্ড্রনের শোভায় চোখ ভরে না আজ


তোমার নিবিড় কালো দু-চোখের পাতায় 


আমার মন ভরে প্রান ভরে সকলি শোভা পায় ।


আমি চাই না ---


সপ্ত সিন্ধু সেঁচে মুক্তা কুড়াতে


সুক্তির বুকে যে ঘুমিয়ে আছে সেই তো আমার প্রাণ 


পাষানের বুকে চাই না ফোটাতে সবুজ শ্যাওলা 


তোমার অমল ধবল কোমল বুকে --


চাই শুধু একটা স্বপ্নময় নির্ঘুম রাত ।।

এই তুমি পুরুষ


                     ......সৌমেন মণ্ডল

দু বছর হল আমি কলেজ পাশ করে বাড়িতে আছি
একেবারে বাড়িতে বসে আছি তা না...
ওই একটা কম্পিউটারের ছোট খাট কোর্স করছি
বুঝতেই পারছেন; আধবুড়ি মেয়ে বাড়িতে বসে থাকলে
পাড়ার লোকের তো গুঞ্জনের শেষ নেই
কালকেই তো ও পাড়ার মেজো কাকি পাড়ার বৌ-দের কাছে
কি সব ফিসফিস করছিল
আমাকে দেখে চুপ করে গেল
মায়ের এই চাপেই নাকি সুগার বেড়েছে
বাবা তো আপদ বিদায় করলেই বাঁচে
কয়েক বার দেখা-শোনা এসেছে
বাড়ি থেকেও চাপ দিচ্ছে
শুধু আমি রাজি হইনি...
রাজি হলেই সব শেষ।।
যখন আমি বিয়ের কথা ভাবি...
 ভাবি কোন পুরুষ আমায় জড়িয়ে ধরছে
তখন আমি ভয়ে; ঘৃণায়; কষ্টে পাগল হয়ে উঠি
মনে পড়ে যায় যখন আমি ক্লাস ফোর-এ আঁকা শিখতে যেতাম
স্যার আমাকে একা ঘরের মধ্যে আঁকা শেখাত আর
গোটা শরীরে হাত বুলিয়ে দিয়ে বলতো
আমি তোমার বাবার মতো...
তখন আমার বমি পেত
ক্লাস নাইন-এ স্যারের কাছে পড়তে গেলে
স্যার যখন তাঁর মোবাইলে নোংরা ভিডিও দেখিয়ে বলত
এই রকম আমি আমার বৌ কে করি
তোমার কিছু হচ্ছে না?
তখন মনে মনে ভাবতাম ‘এই তুমি পুরুষ’
ক্লাস টুয়েল্ভ-এ যখন গানের টিচার আমার গলার
নতুন হারের লকেট দেখতে গিয়ে ...
বুকের মধ্যে হাত ভরে দিয়েছিল
তখন আমি আর চুপ থাকতে পারিনি
রাগে; ঘৃণায়; প্রতিবাদে চিৎকার করে বলেছিলাম
এই আপনারা পুরুষ!
আমার মধ্যে একবার আপনার মেয়ে কে দেখতে পেলেন না
বেড়িয়ে যান; এখান থেকে বেড়িয়ে যান বলছি...
তখন মা এসে গম্ভীর ভাবে বলেছিল
একথা আর কেউ না জানে ...
পাঁচ কান হলে তোমার আর বিয়ে দিতে পারবো না।

বিশ্বাস করুন তখন আমার রূপ; যৌবনে ভরা
এই তরতাজা শরীরটা আমার কাছে বোঝা হয়ে উঠেছিল।
তখন একদিন হঠাত্ই অনু এলো আমাদের বাড়িতে
অনু আমার কলেজের বান্ধবী
ও সব শুনে আমাকে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল
ওর বুকের মধ্যে মাথা রেখে নিমেষে আমার সব কষ্ট দূর হল
মনে হলো এই প্রথম আমার মধ্যে কেউ নারী স্বত্বা  জাগিয়ে দিল ।।
                                          ***




হবে হয়তো



একটুখানি পাওয়া

--------বৃতিসুন্দর



শুরু হল প্রথম ভালোলাগা 
ম্যাসেঞ্জারে সবুজ আলো দেখে ছুটে যাওয়া 
রাতভর তার সাথে চ্যাট করা 
দুচোখে নেমে আসা ঘুম কখন হারিয়ে যেত 
শুধু একটুখানি পাওয়া ।
এমনি করে সত্যিকার তার সাথে হল দেখা 
ইকোপার্কে আলতো করে তারে ছোঁয়া সেই অসহ্য ছোঁয়া বয়ে চলেছি আজও 
কাজের মাঝে মাঝে অকারনে তারে শুধু ভাবা 
ভালোলাগায় ভালোলাগে শুধু কষ্ট। 
দিনে দিনে গভীর হল ভালোবাসা 
মনের মাঝে শুধু বাড়ায় সাধ 
কবে তারে একটুখানি আবার পাবো দেখা, মাঝে মাঝে চলতে থাকে আসা যাওয়া 
অনেক দিনের পর এলো সেই দিন 
ঘরের আলো নিভিয়ে দিয়ে এলো সেই পাওয়া ।
প্রথম শুরুর সেই ভালোলাগা 
জীবন পেলো মিলনের মধুরিমায় 
এমনি করে শুধু তারে পাওয়া 
আজ রাতে ঘুম এলো দুচোখের পাতায় ।।


কালো চাঁদ___ ১৩

কাইনাজ ইসলাম 


কি জানতে চাও
আমার শেষ পরিণাম?
সেতো তোমারই হাতে
ইচ্ছে হলে আগলে রেখো
নতুবা ঠোঁটে বিষ গুঁজে দিও।
তোমার শেষ চুম্বনে হোক
আমার আমিত্বের সমাপ্তি
কি শুনতে চাও
তোমাকে কতটা ভালবাসি?
সেতো তোমার অন্তরে লেখা
ইচ্ছে হলে খুলে পড়তে পারো
নতুবা পুড়িয়ে অস্থি ভাসিয়ে দিও।
তোমার বিসর্জনপ্রেমে হোক
আমার আত্মার আত্মশুদ্ধি
কি হতে চাও
ভাসমান সাদা মেঘ?
সেতো তোমারই আকাশ 
ইচ্ছে হলে পাখনা মেলে দিও
নতুবা ঘোমটায় ঢেকে নিও।
তোমার আচলে ঢাকা হোক
আমার অসার মৃত দেহ



ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...