কৌশিক কোনার
..........................
লাশকাটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে স্বপ্ন গুলো,
এক বুক আগামী ঘরের কোনায় অনাদরে পরে আছে।
থেমে যাওয়া ধুকপুকানির সাথে থেমে গেছে নতুন করে ঘর বাঁধার ইচ্ছে।
ঘুমিয়ে আছে জীবনের গল্প, ঘুমিয়ে আছে ভালবাসার কবিতা......
সাদা কাপড়ে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে অনিকেত।
অসার দেহে শুকিয়ে গেছে কান্নার দাগ, মুখের বলিরেখায় কি নিদারুন ক্ষতের চিহ্ন।
অনিকেত আজ সূচনায় সমাপ্তি, বোধনের আগেই বিসর্জনের নীরবতা।
অনিকেত আমার বন্ধু, আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই থাকতো...
প্রানোচ্ছল দামাল সহাস্য মুখে এসে বলতো জীবনকে বড় ভালবাসি।
কবিতা লিখতো দারুন, ফুটবল খেলতো চুটিয়ে, নাটকের মঞ্চে অভিনয়টাও করতো ফাটাফাটি।
হয়তো এত কিছুর জন্যই মেয়েটা কাছে এসেছিল, অরুন্ধতী নাম তার।
তারপর কত ভালবাসাবাসি, কত ঘর বাঁধার স্বপ্ন,
অনিকেত আমায় একদিন বলেছিলো এ জীবন আজ সার্থক।
আর তারপর সার্থক জীবনের অলিগলি পেরিয়ে , প্রেমের নিয়ন আলো ফুরিয়ে অরুন্ধতী আজ প্রবাসী।
আর অনিকেত শুয়ে আছে লাশকাটা ঘরে......
কবিতার খাতায়, নাটকের মঞ্চে, খেলার মাঠে অনিকেত এক মুছে যাওয়া নাম।
জীবন ভালবেসে এক বুক গরল শরীরে ধারন করে অনিকেত আজ মৃত।
কিন্তু এমনটা হবার তো কথা ছিলনা বন্ধু!
ঘর চেয়েছিলে, সুখ চেয়েছিলে, জীবন চেয়েছিলে
চেয়েছিলে অরুন্ধতী।
নিয়তির পরিহাসে বন্দী হয়েছো লাশকাটা ঘরে.....
শুকিয়ে যাওয়া রক্তের দাগে তোমার বাসর।
আগামী ভুলে, জীবন ফেলে
অনিকেত তুমি নিজেই এক মৃত স্বপ্নের লাশকাটা ঘর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন