হে পুরুষোত্তম

হে পুরুষোত্তম
রাজিত বন্দোপাধ্যায় ।

আর একবার নিক জন্ম  
তোমার চক্র হে পুরুষোত্তম  
এই ধরণীর বুকে --  
রাধার আঁচল যখন লুটায়
পুণ্য ভুমি পরে  !
জন্ম লও হে দ্বিজোত্তম ।
ভারতের বাতাসেও এখন বিষ --
শিশুর থালায় সাজানো নেশা
মারা যায় বে চিকিৎসায় !
বিষাক্ত ঔরসে আজ
পরিবারের তটস্ত কাটে রাত
নিজের ঘরের অসুরে
করে আস্ফালন মদমত্ত হয়ে ।
এই ক্ষণে রাধার কান্নায়  
যদি হে বনমালী তোমার --  
হৃদয় রয় স্থির অবিচলিত ,
জীবনের এ বৃথা কুরুক্ষেত্র ।
তোমার পাঞ্চজন্যে বাজুক  
জীবনের আশ্বাস আজ --  
সহস্র রাধার অবিরত কামনায়  
জাগুক হে বীরোত্তম তোমার
চক্র আর একবার এই
উষর ভারত ভূমে স্বঃতেজে আবার ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...