এখন এ' পৃথিবীতে


 গৌতম ভট্টাচার্য

এখন এ পৃথিবীতে, বুঝি আর নেই কোনো নির্মল আকাশ,
বৃষ্টিও ভুলে গেছে নির্মম মাটি মেঘেদের দীর্ঘ অবকাশ ।
কেবল ঘুর্ণী হাওয়া ধুলো মাখা দেহে, মাথা কুটে মরে,
ভেঙে যায় পাখিদের বাসা অনায়াসে, বৈশাখী ঝড়ে ।
আমাদেরও হাসি-গান পরিহাস - আদরের ভাষা ,
ক্রমশ হারিয়ে গিয়ে, যান্ত্রিক জীবনে আনে দুর্ধর্ষ দুরাশা ।
আগেকার পরিচয় সুহৃদ বন্ধন, ক্রমে ক্রমে হয়ে যায় ফিকে,
স্বার্থের সংঘাত দেখি হতোদ্যম মানুষে মানুষে চারদিকে ।
তবুও আশার আলো, অন্ধকার অন্তরে উঁকি মারে,
একদিন দুঃস্বপ্ন যত, নিজেরাই পথ খুঁজে আরও অন্ধকারে
হয়ত বিলীন হবে । মানুষের প্রাণে আবার জাগবে বোধ-
তার আগে আবছায়া মায়াবী আলোয় খেলা করে নাও
উদ্দাম আবেগে । যতক্ষণ সৃষ্টির অন্ধকার কাছে তুমি পাও
জাগাতে আপন চিত্ত, জন্মভূমির ঋণ করে দিতে শোধ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...