__ কাইনাজ ইসলাম
বলে দাও প্রিয়‚
পাথর বুকে হৃদয় খুঁজে নিও।
স্বাধীনতার যুদ্ধে যারা‚
হয়েছে সর্বহারা।
ওদের বাড়ি ঘুরে এসো‚
পারলে দুমুঠো ভালবেসো।
বলে দাও তাদের,
অমানবিক ধর্ম যাদের।
মন্দির মসজিদ শান্তির ধাম,
সন্ত্রাসের হিংসায় ধর্ম বদনাম।
বেদ-কোরআনের শ্লোক,
জানুক সব লোক।
বলে দাও মাকে,
দেশ বীর সন্তানদের ডাকে।
জন্মভূমি স্বর্গের সুখময় স্থান,
মৃত্তিকা মাতৃ কোলের সমান।
দেশপ্রেম জনগণের মনে,
জাগুক হৃদয় কোণে।
বলে দাও প্রিয়,
দেশে অন্ধ থাকা শ্রেয়।
মানুষের জীবনের মুল্য,
প্রভুর কাছে গরু সমতুল্য।
পশুত্বে ছেড়ে শোক,
ফুটুক মানবিক চোখ।।
_
বলে দাও প্রিয়‚
পাথর বুকে হৃদয় খুঁজে নিও।
স্বাধীনতার যুদ্ধে যারা‚
হয়েছে সর্বহারা।
ওদের বাড়ি ঘুরে এসো‚
পারলে দুমুঠো ভালবেসো।
বলে দাও তাদের,
অমানবিক ধর্ম যাদের।
মন্দির মসজিদ শান্তির ধাম,
সন্ত্রাসের হিংসায় ধর্ম বদনাম।
বেদ-কোরআনের শ্লোক,
জানুক সব লোক।
বলে দাও মাকে,
দেশ বীর সন্তানদের ডাকে।
জন্মভূমি স্বর্গের সুখময় স্থান,
মৃত্তিকা মাতৃ কোলের সমান।
দেশপ্রেম জনগণের মনে,
জাগুক হৃদয় কোণে।
বলে দাও প্রিয়,
দেশে অন্ধ থাকা শ্রেয়।
মানুষের জীবনের মুল্য,
প্রভুর কাছে গরু সমতুল্য।
পশুত্বে ছেড়ে শোক,
ফুটুক মানবিক চোখ।।
_

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন