আমি চুপ করে হার মানতাম

- অর্পণ সরকার

তুমি গল্প বলতে সন্ধ্যার
আমি রাত্রির ভয় করতাম
তুমি যুক্তি দিতে তর্কে
আমি চুপ করে হার মানতাম ।
আমি হাত ধরে জোরে টানলে
তুমি ঠোঁট চেপে মেপে হাসতে
আর চোখ দিয়ে চোখ মাপলে
তুমি লজ্জায় বুক ঢাকতে ।
তুমি শাড়ির ফাঁকে ডাকতে
আমি আঁচলে মুখ ঢাকতাম
তুমি পাঞ্জাবি ধরে টানলে
আমি গায়ের গন্ধ মাখতাম ।
শুধু রাত্রি হয়েছে ভিন্ন
আর জানলার পাশে কান্না
আর পকেটে রুমাল শুকনো
শুধু বৃষ্টিতে মাথা ভেজে না ।
তুমি হিসেব রাখতে চুমুর
আমি বুকে টেনে চেপে ধরতাম ;
তুমি যুক্তি দিতে তর্কে
আমি চুপ করে হার মানতাম ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...