দেবপ্রসাদ বসু
মানুষটা তুমি কেমন!
যে রঙেরই পোশাক পড়োনা কেন
আলো সেই দেবে তো তোমার
ভালো-মন্দ মন।
সমর্থনের লোভে অন্যায়ের সাথে
এক এক অজুহাতে আপোষ রফাতে
তোমাকে চিনিয়েছে তবু
ক্ষমতায় আছো ব'সে
পাল্টিয়ে পাল্টিয়ে জমানা
জোয়ার-ভাঁটা পূর্ণিমা-অমাবস্যার মতন।
যে রঙেরই পোশাক পড়োনা কেন
আলো সেই দেবে তো তোমার
ভালো-মন্দ মন।
সমর্থনের লোভে অন্যায়ের সাথে
এক এক অজুহাতে আপোষ রফাতে
তোমাকে চিনিয়েছে তবু
ক্ষমতায় আছো ব'সে
পাল্টিয়ে পাল্টিয়ে জমানা
জোয়ার-ভাঁটা পূর্ণিমা-অমাবস্যার মতন।
কখনও বা ক্ষমতার মোহে
সততাকে অযথা করেছ হেনস্থা,
ভুল বুঝিয়ে স্থায়ীত্বের পাকা করেছ ব্যবস্থা।
মানুষকে নিয়েই তো সমাজ!
সভ্যতা, ও সম্পর্কের জাল,
কাঁচা পাকা নরম কঠিন ইঁটে গাঁথা
প্রাসাদের হাল
সভ্য-ইতর গতর-ফাঁকিতে
আদিকাল হতে ধ্বংস ও নির্মিতে
এক আচ্ছন্ন মোহজাল।
সততাকে অযথা করেছ হেনস্থা,
ভুল বুঝিয়ে স্থায়ীত্বের পাকা করেছ ব্যবস্থা।
মানুষকে নিয়েই তো সমাজ!
সভ্যতা, ও সম্পর্কের জাল,
কাঁচা পাকা নরম কঠিন ইঁটে গাঁথা
প্রাসাদের হাল
সভ্য-ইতর গতর-ফাঁকিতে
আদিকাল হতে ধ্বংস ও নির্মিতে
এক আচ্ছন্ন মোহজাল।
তবুও সময়কে বলতে হবে, ভালো আছি,
বাঁচার স্বার্থে বিরুদ্ধ বাতাসে
কুয়াশা জন্ম নিলে ওরা বলবে,
সময়ের দোষ, পরিবেশের অসহিষ্ণু বিলাসিতা,
নিজেকে নিঙড়ে দিয়ে যত কাছে যাবে
আপনার হতে চাইবে
ততই পোড়া মাটি হবে নিষ্ফল বুধের মতো
নয়তো প্লুটো হবে নিস্পৃহ হিমশীতল নীরবতা
পাওয়া না পাওয়া চাহিদা উদাসীন
অধিকার হীন বিকলাঙ্গ স্বাধীনতা।
বাঁচার স্বার্থে বিরুদ্ধ বাতাসে
কুয়াশা জন্ম নিলে ওরা বলবে,
সময়ের দোষ, পরিবেশের অসহিষ্ণু বিলাসিতা,
নিজেকে নিঙড়ে দিয়ে যত কাছে যাবে
আপনার হতে চাইবে
ততই পোড়া মাটি হবে নিষ্ফল বুধের মতো
নয়তো প্লুটো হবে নিস্পৃহ হিমশীতল নীরবতা
পাওয়া না পাওয়া চাহিদা উদাসীন
অধিকার হীন বিকলাঙ্গ স্বাধীনতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন