লজ্জা

Arpita Shome



আপনি জানেন কী আমাদের স্বাধীনতার 70 বছর পরও বৃহত্ কৃষিপ্রধান দেশের প্রতি ১০ জনের আত্মহত্যার মধ্যে ৭ জন কৃষক। বেশি মহারাষ্ট্রে। . গত পাঁচ বছর ধরে ভয়ঙ্কর খরা চলছে এই মহারাষ্ট্রের মারাঠওয়াড়া আর বিদর্ভ অঞ্চলে।এই অঞ্চলের মানূষের দুর্দশার কথা শুনুন:- দূরপাল্লার ট্রেনকে চেন টেনে থামায় আর একদল বৃদ্ধ- বৃদ্ধা-মহিলা- বালক - বালিকা - শিশুরা হাতে বালতি আর বোতল, কৌটো, লোটা নিয়ে ট্রেনে উঠে ট্রেনের কম্পার্টমেন্টের টয়লেটে জল ধরে আর শিশুরা হামাগুড়ি দিয়ে সিটের নিচে আর বয়স্করা উঁকি মেরে আপার বার্থে যাত্রীদের উচ্ছিষ্ট জলের বোতলে অবশিষ্ট এক-দু ফোঁটা জলের খোঁজ শুরু করে। যদি একটি পুরো জলের বোতল পায় সোনার হাসিতে ভরে উঠে বালিকার মুখ। সগর্বে বলে "মা দেখ দেখ"!.. যেন নবেল পেল । . . আর নবেলপ্রাপ্ত অমর্ত্যবাবু শেষ 10 বছরে কংগ্রেস সরকারকে কী প্লান দিলেন ?.. এই শুকনো ভারত ? ...অভাগা দের ট্রেনে এইভাবেই 'জল চুরি' করা ?

পূর্ব মহারাষ্ট্রের লাটুর জেলায় প্রতিদিন পাঁচ কোটি লিটার জল লাগে।কিন্তু জলের একমাত্র উৎস মানাজার ড্যাম গত তিনমাস ধরে শূন্য।সুইজারল্যান্ডের নেসলে'র সিইও পিটার বার্বেক বলেছিলেন "জল মানুষের মৌলিক অধিকার নয়। চাই জলের বেসরকারিকরণ"।উনা কে একদিন বিদর্ভে এনে রেখে দিলে পৃথিবীর সত্যটা কে তিনি দেখতে পেতেন। নেহরুর কত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গেল । ইন্দিরাজির "গরিবী হটাও" হলো। সবই হলো ..... ফল হয় নি কিছুই । কী হয়েছে ! ........
Thomson Reuters's Foundation জানিয়েছে মহারাষ্ট্রের দলিত ঘরের বৌ'রা পানীয় জলের জন্যে আজকাল বেশ্যা বৃত্তি’ও করছেন। .....
আজ দেশের ৩৩ কোটি মানুষ খরা কবলিত । এটা লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র চৌধুরী পেশ করা হিসাব। আরও শুনবেন 543 M.P লোকসভা কক্ষে ঔ দিন উপস্থিত ছিলেন 097 জন "মাননীয় সাংসদ"। বেসরকারি হিসেব ভারতে খরা পীড়িত মানুষ অন্তত ৫৪ কোটি। ..........."অর্থাৎ প্রতি ৫ জনে ২ জন"॥ . . দেশের শ্রী-বৃদ্ধি হচ্ছে টয়লেটের জলে রান্না-বান্নার 'পুষ্টি গুনের'।
বুন্দেলখন্ডের খরা কবলিত প্রত্যন্ত গ্রামের তৃষ্ণার্ত একটি গরুর মৃত্যু কাহিনীর বর্ণনায় ক্লাস ফোরের গরীব মেয়ে বললো "और उसके बात बो तड़प, तड़प के मोर गई..." খোঁজখবর নিয়ে দেখা গেল, সত্যিই, বুন্দেলখন্ডের ১৩টি জেলার প্রায় ১১,১৭০ গ্রামে, শুধু গত মে মাসেই, জলের অভাবে মারা গেছে ৩ লক্ষ গবাদি পশু।আর তার বেশির ভাগটাই গরু। কিন্তু দেখুন এই 'গো-হত্যা' নিয়ে সঙ্গীত সোম’দের কোন মাথা ব্যথা নেই। এই গরুরা বোধহয় ‘গোমাতা’ নয়। এই গরুর মাংস খেতে বোধহয় কোন আপত্তি থাকবে না। কারণ সব গোমাতা তো আর রাজনৈতিক পশু হয় না। 'গোমাতা' তো আর বিধানসভায় আর লোকসভাতে ভোট দেয় না...! দিলে কী হতো ? মোদী জি এবার কিছু তো করতে হবে তা না হলে কোথায় তফাত ..... নেহরুর ভারত, কন্যা ইন্দিরার ভারত, পুত্র রাজিবের ভারত এর সাথে ? ! (তিন জনই ভারত রত্ন , আহা :) নেহরু নাটক করে দেশের প্রধান মন্ত্রী হয়েছিলেন যাঁর কোন গুণ ছিলো না ।চুরি বিদ্যা ও পরকীয়া বিদ্যা ছাড়া। ............ মোদী জি আপনিও কী সেই পথের পথিক ...!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...