Sutapa Chatterjee
সূর্য বুঝি বেজায় রাগী
ভীষন যে তার তেজ
গ্রীষ্ম কালে তার পিছনে
গজায় আবার লেজ!
রোজ সকালে গোমড়া মুখে
আকাশ জুড়ে থাকে
রাগ যত তার উগরে দিয়ে
গরম চোখে দ্যাখে !
যা কিছু সব সবুজ আছে
ফেলল খেয়ে সব!
কিচ্ছুটি নেই বলার জো
মিছেই কলরব
এই একটুক্ জলের ধারা
লুকিয়ে রাখা আছে
সবসময়ই ভয় লাগছে
খেয়েই ফেলে পাছে!
মনগুলো সব গরম হয়ে
করছে গড়বড়
বৃষ্টি টাকে আসতে দে না
এই সূর্য সর্!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন