প্রতিবিম্ব



প্রতিবিম্ব 

গল্পটা পড়ার পর থেকেই ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে! আয়নার প্রতিবিম্বের মাধ্যমে নাকি অশরীরী কে আহ্বান করা যায়! যদিও বিয়ের পর থেকেই ওই একটাই অশরীরিণী র সাথে আমার ওঠা বসা! থুড়ি শোওয়া বসা!! আমার শোওয়ার ঘরে র জানলা দিয়ে আইপিএস এর উজ্জ্বল আলো এসে ঘরটিকে পুরো ধুইয়ে দিচ্ছে! আজ বাড়িটা আশ্চর্য রকম চুপচাপ! বউ মেয়ে নিয়ে গেছে বাপের বাড়ি! সেই অভ্যস্ত বাপি ডাকটাও কানে বাজছেনা! একটা প্রবল অস্বস্তি মনে! আয়নার সামনে চুপি চুপি এসে দাঁড়ালাম! আইপিএসের আলো আঁধারিতে নিজের প্রতিবিম্বটাকে বড় অদভুত মনে হল! গল্পে পড়েছিলাম প্রতিবিম্বের চোখের দিকে একটানা তাকিয়ে থাকলে নাকি ইলেক্ট্রো ম্যাগনেটিক স্ফিয়ার তৈরি হয় আর সেই পথ ধরেই ঘটে অশরীরী র অনুপ্রবেশ! ঘরে এক অদ্ভুত আলো আঁধারি খেলা চলছে! দূরে একটা কুকুর জোরালো ডেকে উঠল! মনে ভাবলাম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে! কিন্তু নিষিদ্ধ বিষয়ের প্রতি টান মানুষের আদিম প্রবৃত্তি! অতঃপর মনোনিবেশ দুই জোড়া চোখের মধ্যে! কি রকম যেন ঘোর লেগে গেল! কুল কুল করে ঘামছি টের পেলাম! সামনে থাকা প্রতিবিম্বটার ডান চোখ টা গেল কই? আমি অকস্মাৎ নিজের দুই চোখ ভাল করে পরখ করলাম! না তো! অক্ষত আছে চোখ জোড়া! তাহলে প্রতিবিম্বটি কার? এরকম ভয়ংকর একচোখ নিয়ে একদৃষ্টে আমাকে দেখছে! আমি আমার ডান চোখ হাত দিয়ে ঢেকে দিতে দেখি প্রতিবিম্বর চোখের কোন ইতর বিশেষ পরিবর্তন হলনা! চারদিক নিরেট নিঃস্তব্ধ! দেওয়াল ঘড়িটার টিক টিক আওয়াজ আমার বুকে এসে ধাক্কা মারছে! অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহুর্তে টের পেলাম সদর দরজা আস্তে আস্তে খুলছে! আর একটা নারী শরীর দৌড়ে এসে আমাকে তার নরম কোলে জড়িয়ে ধরল! তারপর আর কিছু মনে নেই!

আধো ঘুম জাগরণে কানের কাছে বাপি ডাক শুনে চমকে উঠলাম! তাকিয়ে দেখি মেয়ে জল ভরা ডাগর চোখে আমার দিকে চেয়ে আছে! আর গিন্নী মাথায় বাতাস করছে! তুমি কি গো? এরকম চোখ উলটে ভিরমি খেলে কেন গো? ভাগ্যিস দেখেছিলাম! ক্যাবলার মত শুধালাম তুমি কোথা থেকে এলে?

-আর বোলোনা! মেয়ে এক মুহুর্ত মামাবাড়ি থাকল না! বাপি বাপি করে পাগল করে দিল!

-আর ছায়াটা??? ডান চোখ ছিল না তার!!!!

- কি ভুলভাল বকছ? এখানে কেউ নেই!

- আরে ওই আয়নায়!

- ওখানে তো আমার ম্যাক্সি টা ঝুলছে! ছায়া আসবে কোথা থেকে???

- ক্কিইইই! ম্যাক্সি????? ওই ম্যাক্সিটার জন্যি প্রতিবিম্ব র ডান চোখ দেখতে পাইনি!!"!!!!!!

মরণ দশা!!!!!!

ঘুরে দাঁড়িয়ে গিন্নী কে বললাম তোমার ম্যাক্সি দেখেই প্রতিবিম্ব চোখ মারছে! পাড়ার ছেলেগুলোর দোষ কোথায় বল?

মা মেয়ের ভ্যাবাচ্যাকা খাওয়া মুখের সামনে দিয়ে বীরদর্পে রাস্তায় বেরিয়ে গেলাম! আর সাথে আমার সেই এক চোখো প্রতিবিম্ব! 💜💜💜😛

@ অরিন্দম নবপল্লী







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...