তারিখ ৪.১২.২০১৬। স্থান হাবড়া চৈতন্য কলেজ। সময় সকাল ১০ টা....কলেজ প্রাংগনের সবুজ মাঠে নবাগত নবাগতা তরুণ তরুণী দের ভিড়।জীবন যুদ্ধে পোড় খাওয়া মুখ গুলোও আছে। পড়ায় মন বসছেনা। ধুর শ্লা.....পড়ে কলা হবে। জানি পারবনা। তাও টেনশন টা মাইরি বেয়াক্কেল এর মতই চেপে বসছে। আর পারছি না......আচমকা পাশ থেকে জুই ফুলের সুবাস....এক্সকিউজ মি! পিজি বিল্ডিং টা কোথায়? মন জুড়িয়ে কথা তুতলিয়ে কিছু একটা বেরোতে চাইল গলা দিয়ে! কিন্তু কপাল গোবর্ধন! ঈষৎ হেসে তন্বী এগিয়ে বসল ঘাসে।আমি বোকার মত চেয়ে থেকে সরে এলাম। এসব সবার জন্য নয়! ৫৫ টা হার্ডল পেরোতে হবে। মুনিদের ও তপস্যা ভাঙাতে অপ্সরী দের তলব হয়েছিল।
চা দেবো নাকি.....চা গরম চা! আচমকা আওয়াজে সম্বিৎ ফিরতে দেখি তন্বী অন্যদিকে তাকিয়ে ব্যাগ হাতড়াচ্ছে.....সানগ্লাস খোলেনা কেন? চাওয়ালা ধীর গতিতে তার হাতে ভাড় টা ধরিয়ে দিল। কাকা, ব্যাগ থেকে পয়সা টা নিয়ে নাও কষ্ট করে...আমি তো.....
থাক দিদি বলতি হবেনা। আমি নিতিছি। চাওয়ালা কথা বলতে দেয়না.।। আমি ধীরে ধীরে তার সামনে এসে বসলাম।।। রাইটার আছে? প্রশ্নের জবাবে মধুর হাসিতে জানান দিল। দূরে ঘণ্টা বাজছে।। বাজছে আমার মনেও....বিদায় তন্বী। ঈশ্বর এর কাছে কামনা করি তুমি সুখী হও। জীবনের সব হার্ডল তোমার কাছে হার মানুক। সেদিন আমিও হার মানব তোমার ওই অপলক দৃষ্টির কাছে
©অরিন্দম

dujoner chobita upore hole valo hoto
উত্তরমুছুনdhonyobaad...........
মুছুন