---------------সৌমেন মণ্ডল
রজত কে মনে পড়ে?
জানি পৃথিবীর কেউ রজত কে
মনে রাখেনি...
আজ ওর মৃত্যুর এক বছর হল।
আজকের দিনেই ওর বন্ধুদের
ডাকে সাড়া দিছিলোনা ও
বুঝেছিলাম ও আর নেই।
পোস্টমটেম রিপোর্ট বলে ও
হার্টফেল করেছিল।
ওর নাকি হৃদ রোগ ছিল
যেটা আমরা ও ওর রুটিন চেকআপ
এ থাকা ডাক্তাররা বুঝতে পারেনি।
চাইল্ড সাইকোলজি পড়ার সময়
আমি চাকরি পেয়েছিলাম একটা
চাইল্ড কেয়ার ইনিস্টিটিউটে
মানসিক অসুস্থ মানসিক
প্রতিবন্ধী শিশুদের কাউন্সিলার হিসাবে।
ওখানেই পরিচয় হয় রজতের
সাথে।
রজত...
১২-১৩ বছরের মানসিক প্রতিবন্ধী একটি ছেলে।
অল্পদিনের মধ্যেই আমার খুব
ঘনিষ্ঠ হয়ে উঠেছিল
ওরসাথে একান্তে বেশ কয়েক
বার কথা বলেছি।
ও বলেছিল...
টিকিয়া পাড়ার একটি বস্তিতে
থাকতো ওরা
এক দিন ওর মা ওকে ঘর থেকে
মেরে তাড়িয়ে দিয়েছিল
কেন এমন হল ওর ঠিক মনে নেই...
শুধু মনে পড়ে পুলিশ ওকে এখানে রেখে গেছে।
এক দিন হঠাত পিছন থেকে এসে
ও আমাকে জড়িয়ে ধরে বলে...
স্যার;
তুমি বিয়ে করেছো?
আমি মুচকি হেসে বললাম- হুম; কেন তুই করবি?
ও বললো হুম করবো
আমি বললাম কটা বিয়ে করবি?
ও বললো তিনটে...
হেসে বললাম তিনটে কেন?
ও বললো ঘুমবো।
আমি বললাম ঘুমনোর জন্য
তিনটে বৌ
ও মুচকি হাসলো
আমি বললাম তাহলে তোকে বিয়ে
করতে হয় না
তুই আমার সাথে ঘুমবি
ওবললো না আমি বিয়ে করবো
আমি বললাম কেন? আমাকে বুঝিয়ে বল...
ও যৌনতার ইঙ্গিত দিয়ে বললো
এই কারণে।
তারপর হঠাতই ও কাঁদতে শুরু
করে
অনেকক্ষণ কাঁদার পর ও শান্ত
হয়।
আমি ওর কান্নার কারণ জানতে
চাইলে ও বলে...
বাবা কাজে চলে গেলে ওদের বাড়িতে দুটো লোক আসতো
আর ওর সামনর (যৌনতার ইঙ্গিত দিয়ে)এমন করতো
এক দিন বাবা জিজ্ঞাসা করতে
ও সব বলে দিয়েছিল
তারপরেই ওর মা ওকে মেরে
বাড়ি থেকে তাড়িয়ে দেয়
ওর মা যে ওকে কেন তারিয়ে
দিয়েছিল ও আজও বোঝে না।
***

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন