বসন্তকে রাঙিয়ে দিয়ে

Sutapa Chatterjee

বসন্তকে রাঙিয়ে দিয়ে
পলাশ গেল ফিরে
যাবার বেলায় কানেকানে
বলল চুপিসারে 
কৃষ্ণ চূড়া আসছে ফিরে!
কার ললাটের সিঁদুর নিয়ে
দিগন্তে রং ছড়িয়ে দিয়ে
এল নববধুর সাজে
কৃষ্ণচূড়া হিয়ার মাঝে
রূপ দেখে তার নেশা লাগে
ভালোবাসার ইচ্ছে জাগে
রাঙা মাটির রাঙা দেশে
রাঙা বরন বধুর বেশে
কৃষ্ণচূড়া বলল হেসে
বিসর্জনের বিদায়কালে
নববধুর সিঁদুরথালে
রং মেখেছি চুপিসারে
বল দেখি এবার তুমি
ফেরাবে চোখ কেমন করে?
বুঝি সেই লালিমাই মুঠো ভরে
ভোরের বেলা শিশু রবি
ছড়াল আজ আকাশ ভরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...