এক পশলা বৃষ্টি

Debjani Mondal


আমি আকাশকে বলেছি
এক পশলা বৃষ্টি ঝরাতে,
দৃষ্টি মেলে কুড়াবো জলকণা,
ধুয়ে দেবো তোমার যতো বঞ্চনা,
একটি সুখ প্রভাতের আশায়।

আমি চাঁদকে বলেছি
দু'ফোটা জোছনা বিলাতে,
তোমার কাছে লিখবো চিরকুট,
প্রিয়তমাষু প্রেমানন্দে
সুখের উল্লাসে,
আগামীর সুনিশ্চিত সুচনাতে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...