ওই তো সেদিনের কথা

জয়ন্ত ব্যানার্জি 

ওই তো সেদিনের কথা যেদিন তুমি বিদায় নিলে
সেদিন থেকেই তো আমার প্রেমের অবকাশ!কেউ
এখন আর আমার তেমন খোঁজ নেয় না,ঘাসে ঢাকা ফাঁকা মাঠে যখন তুমি আর আমি শুয়ে থাকতাম,তখন কত খেয়ালি পতগ,শালিক,কত মানুষ অপলক চেয়ে থাকত আর আমি সারাক্ষণ তোমার কেশের তীব্র স্বাদ নিতে নিতে আমাদের ভবিষ্যতের বিচ্ছেদের গল্প তোমায় শোনাতাম---
সারাক্ষণ কত ভাবনা সর্তক করতো নিঃসঙ্গ মনে;
কে জানত?আবার দেখা হবে কোনো একদিন রাস্তার ধারে।
ওই এক মুহূর্ত দ্বিধাহীন চাউনিতে,রঙীন স্মৃতিগুলো পুনরায় জ্বলে উঠবে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...