প্রথম প্রেম

-অর্পণ সরকার

মেয়েটাকে, প্রথম দেখেছিলাম ক্লাস নাইনে,
আমি অভ্যস্ত ছিলাম না প্রেমের নিয়ম-কানুনে ;
প্রেমিক হব বলেছিলাম - বলেছিলাম হাতটা ধরো
বলেছিলে বড় হও , আরও অনেক বড় ।।
স্মৃতির চাপে স্মৃতি মুছে অতীত কাটে সময় ছুরি
হলুদ শাড়ি একটা পরী , ইচ্ছে হল আলাপ করি ।
চোখ দুটো খুব চেনা লাগে, হাসিটাও ঠিক একইরকম
এখন আমি অনেক বড় আজ করবই প্রেম নিবেদন।
সামনে যেতেই আবার আমি আগের মতো ক্যাবলা হলাম,
নাম ধরে যেই ডাকতে যাব ওমনি হটাত চমকে গেলাম,
স্ক্রীন সেভারটা জানিয়ে দিল - 'ও' এখন আছে প্রেমে,
লালচে বুক ফ্যাকাশে করে ফিরে আসি আস্ফালনে।।
                                                ***

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...