অনুভবে

----বৃতিসুন্দর

তুমি রোজ ভালোবাসার জানালায় দাঁড়িয়ে থেকো

 হয়তো বা চলার পথে একটুখানি তাকিয়ে যাব

 নাই বা হল চোখে চোখ রাখা 

দিনের শেষে একটুখানি না হয় মনে রেখো ।

ভালোবাসার আটলান্টিকে আমি পাড়ি দেবো

 ছোট্ট পানসি দুলতে দুলতে চলবে তোমার তীরে

 ঝড় তুফানে আসুক বাধা প্রানে প্রানে

 তোমায় নিয়ে পানসিখানা হারিয়ে যাবে মাঝ সাগরে ।

পুবের আলো ফুটবে যখন 

তোমার চোখে সারা রাতের তন্দ্রাহারা

 সকল ব্যথা ভুলিয়ে তোমায় বসবো ভালো

 তুমি না হয় করো তোমার প্রেমে পাগলপারা ।

তুমি যদি থাকো অনেক দুরে

 স্বপনে এসো তুমি গভীর রাতে 

সেই হাসি সেই চোখ অবিকল তোমার মত

 শিয়রে দাঁড়িয়ে তুমি পরশ করে যেও

 সকল বেদন মুছিয়ে দিও তোমার কোমল হাতে ।

ভোরের আলোয় ভাঙবে যখন ঘুম

 জানবো আমি কাল রাতে এসেছিলে তুমি 

বাতাসে তার গন্ধ পাব হাসবো মনে মনে

 সত্যিকারে এসো তুমি যেদিন সময় পাবে 

**************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...