...............সৌমেন মণ্ডল
জানিস অনামিকা
প্রেমের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
হ্যাঁ রে তোরও নেই … ভেবে দেখ।
প্রেমের সাথে শুধু আমার মনের সম্পর্ক।
ও তো প্রকৃতির তৈরি ভ্রমরের মতো
এ ফুল ও ফুল ঘুরে বেড়ায় আর মধু খায়।
যে ফুল আটকে দেয় সেখানে
কিছুদিন থেকে যায়...
আবার অন্য কথাও যাবার চেষ্টা করে।
ভালো করে ভেবে দেখ
প্রেমের সাথে তোরও কোনো সম্পর্ক নেই।
ও শুধু তোর মনের।
***

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন