জীবন

জীবন
-----*----
দেবপ্রসাদ বসু

ভালোবেসে এভাবেই আজীবন
কাছে এসো প্রিয়,
হাতে ক'রে ভালোবাসার নিত্য নতুন
মোড়ক আনিও,
গ্রীষ্মে বৃষ্টি দিও বর্ষায় রোদ, শীতে উত্তাপ
আর সঙ্গ আমোদ।
একা থাকি সারাদিন শরীরের কাছে,
চিন্তায় পাখি ওড়ে ফুল ফোটে ফল ফলে
বাসনার গাছে,
মনের আকাশে কত সম্পর্ক প্রীতি
নাম লেখে মুছে দেয় ভিতি ও সম্প্রীতি
ওঁৎ পেতে থাকা কত নেয় প্রতিশোধ।
তুমি আসো ব'লে তাই নিঃস্বাস নিই
বিশ্বাস রাখো সেকারণ নিশ্চিন্তই,
পুতিগন্ধ মেখে আসো কোনও কোনও দিন
কখনও বা সঙ্গে আসে সুগন্ধি অমলিন,
গায়ে প'রে মেশে যদি তোমার কি দোষ!
নির্লিপ্ত মহত্ব তোমার ওরা বোঝেনা নির্বোধ।
বুকের ভিতর তোমার বসতি মাপা
লক্ষ্য যে রাখে তাকে দাও কিছু গোলাপ চাঁপা,
পরকীয়া চিন্তা মেখে যে তোমায় ভজে
একাকিত্ব ঘোচাতে যে বহুত্বে মজে,
তাকেও তুমি সঙ্গ দাও জানি ওগো জানি
সম্পর্কের দূরত্ব রেখে মোহ অভিমানী
আলোকে আঁধার দিয়ে, আঁধারকে আলো
বিলিয়ে, দাও প্রবোধ।
এসো এসো রোজ এসো যে ক'দিন বাঁচি
ভালোবাসা দিয়ে নিয়ে ভালোবাসায় নাচি,
তোমাকে আগুন মানি অদৃশ্য দেহখানি
আমারও আগুন আছে মিষ্টি মিহি পানি,
স্পর্শ পাই আতিথ্য কাতর, যতক্ষন ---
থাকে মনে বোধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...