ঝুলছে জীবন

*** ঝুলছে জীবন ***
###সুনীল সরকার
পথের ধারে খুঁটির তারে
ঝুলছে জীবন দুলকি চালে।
ভাবনা পাছে কীই বা আছে
স্তব্ধ বুঝি নেই সে তালে॥
নেইতো কোথাও আগের মতন
তাল নারকেল সারি সারি ।
দর্জি পাখির দরজা বন্ধ
যাচ্ছে ভুলে কারিগরি॥
মাঠে মাঠে সোনার জমি
ইটের বাড়ি তুলছে মাথা।
সবুজ প্রান্তর ধূসর হচ্ছে
জমছে বুকে হাজার ব্যথা॥
বইয়ের পাতায় থাকবে লেখা
দর্জি পাখি বাবুই সোনা।
জীব বৈচিত্র লোপাট হবে
থাকবে জীব হাতে গোনা॥
এদের মতোই ঝুলবে মানুষ
দুলবে অদূরে আপনার দোষে।
বৃক্ষরোপণে হাতটা লাগাও
ভেবো না শুধু বসে বসে॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...