-------বৃতিসুন্দর
কেমন আছো রঙ্কনা
তোমার লাগানো হাসনুহেনায় গন্ধ ছড়িয়েছে
মাঝরাতে ঘুম ভাঙে তোমায় ভেবে
বোগেনভোলিয়ার পাতায় পাতায় রঙ ধরেছে
কেমন আছো রঙ্কনা ।
শেষ রাতের শুকতারাটা যখন জ্বলতে থাকে
তার দিকে চেয়ে আমার রাত কাটে
তোমার চোখের কথা ভেবে,
এমন কি আছে তোমার দু-চোখে -
আমার বুকে ঢেউ ওঠে মাঝরাতে।
কেমন আছো রঙ্কনা
আগে যেমন সন্ধ্যা হলে খোঁপায় দিতে বেলকুঁড়ি
এখনো কি তেমনি করে সাঁঝেরবেলা সাজো !
কতদিন হয় না দেখা তোমার কাজল চোখে
শাড়িটা কি আজো পরো নিপুন ভাঁজে ?
কেমন আছো রঙ্কনা
এবার পুজায় এলে তুমি
কাশের বনে দাঁড়িয়ে থেকো তুলবো অনেক ছবি
অষ্টমীর সন্ধ্যাতে আগের মত সেজো তুমি
তাকিয়ে যখন থাকবো আমি
আগের দিনে চাইতে যেমন
সেদিন না হয় পুরানো দিনের মত হেসো একটুখানি,
কেমন আছো রঙ্কনা।
**************************
কেমন আছো রঙ্কনা
তোমার লাগানো হাসনুহেনায় গন্ধ ছড়িয়েছে
মাঝরাতে ঘুম ভাঙে তোমায় ভেবে
বোগেনভোলিয়ার পাতায় পাতায় রঙ ধরেছে
কেমন আছো রঙ্কনা ।
শেষ রাতের শুকতারাটা যখন জ্বলতে থাকে
তার দিকে চেয়ে আমার রাত কাটে
তোমার চোখের কথা ভেবে,
এমন কি আছে তোমার দু-চোখে -
আমার বুকে ঢেউ ওঠে মাঝরাতে।
কেমন আছো রঙ্কনা
আগে যেমন সন্ধ্যা হলে খোঁপায় দিতে বেলকুঁড়ি
এখনো কি তেমনি করে সাঁঝেরবেলা সাজো !
কতদিন হয় না দেখা তোমার কাজল চোখে
শাড়িটা কি আজো পরো নিপুন ভাঁজে ?
কেমন আছো রঙ্কনা
এবার পুজায় এলে তুমি
কাশের বনে দাঁড়িয়ে থেকো তুলবো অনেক ছবি
অষ্টমীর সন্ধ্যাতে আগের মত সেজো তুমি
তাকিয়ে যখন থাকবো আমি
আগের দিনে চাইতে যেমন
সেদিন না হয় পুরানো দিনের মত হেসো একটুখানি,
কেমন আছো রঙ্কনা।
**************************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন