অনুগল্প
পায়েল খাঁড়া
রেডরোডে আজও দাঁড়িয়ে বৃষ্টি প্লাবনের অপেক্ষায়।চারপাশ দিয়ে দুরন্তভাবে ছুটে চলেছে বৃষ্টিভেজা শহরটা।ক্যালেন্ডারের পাতাতেও পেরিয়ে গেছে পনের’টা বছর।
পনের বছর আগে এরকম’ই এক বর্ষনমুখর দিনে প্লাবন বৃষ্টি’কে ডেকেছিল এই রেডরোডেই।বৃষ্টি এসেওছিল__শুধু এসে পৌঁছাতে পারেনি প্লাবন।মাইলখানেক দুরেই একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়।
বৃষ্টি এখনও অপেক্ষা করে প্লাবনের জন্য।আজকেও সে বৃষ্টি-মাথায় দাঁড়িয়ে আছে প্লাবন আসবে ব’লে__আজকেও বৃষ্টি পেরেছে মেন্টাল অ্যাসাইলেমের গার্ডগুলোর চোখে ফাঁকি দিয়ে পালিয়ে আসতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন