-কাইনাজ ইসলাম
তুমি চলে যাওয়ার পর আর কবিতা লেখা হইনি।
বুকের এপাশ ওপাশে হাজারো শব্দের কোলাহলে
দম বন্ধ হয়ে আসে আমার।
তোমাকে ভাবলে কবিতা লিখতে ইচ্ছে করে ঠিকই‚
কিন্তু তুমি চলে যাওয়ার পর আর কবিতা লেখা হইনি।
বুকের এপাশ ওপাশে হাজারো শব্দের কোলাহলে
দম বন্ধ হয়ে আসে আমার।
তোমাকে ভাবলে কবিতা লিখতে ইচ্ছে করে ঠিকই‚
কিন্তু তুমি চলে যাওয়ার পর আর কবিতা লেখা হইনি।
সেদিন হঠাৎই তোমার মতো একজনকে দেখলাম‚
ছুটেও গেলাম তার পেছন পেছন।
কিন্তু কি জানি এক নিমেষে সব যেন কুয়াশায়
ভরে গেল‚
চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া‚
তারপর আমি বাস্তবিক শহরে।
এ শহর বড় একলা।
পাখির কূজন শোনা যাইনা বললেই চলে।
তবে মাঝেমধ্যে তোমার সেই প্রাণ ভরা রবীন্দ্রসংগীত
কানের গহবর স্পর্শ করে ফিরে যায়।
উদাসী মন নিয়ে ব্যল্কুনিতে বসি আর সবুজের প্রাণ
ধার করে কবিতা লিখতে বসি।
কিন্তু তুমি চলে যাওয়ার পর আর কবিতা লেখা হয়নি।

এসব কথা শুনতে তোমার আজব মনেও হতে পারে‚
ঠোঁটের মাঝে অট্টহাসি নিয়ে তুমি ভাবতেও পারো
এসব শুধু ন্যাকামী।
তবে কি জানো…… তুমি ছাড়া এই প্রকৃতি‚ নদী-নালা‚
আকাশ-বাতাস‚ মেঘ-বৃষ্টি সব যেন আর্ট পেপারের
আঁকা ছবি মনে হয়।
তুমি নেই তো পৃথিবীটাকে মনে হয় অন্তরিক্ষের
ভাসমান কোনো স্যাটেলাইট‚
প্রাণ আছে তবু প্রাণ নেই।
আকাশেও আর কালো চাঁদের হদিস মেলেনা।
যা দেখলে অজান্তেই কবিতা লেখা হয়ে যেত!
আমি আজও সেই আকাশে চেয়ে থাকি‚
মেঘ ভর্তি আকাশ, বিদ্যুতের আলোর ছটায়
কালো চাঁদের অস্তিত্ব বোঝা যাইনা।
তাই তুমি চলে যাওয়ার পর আর কবিতা লেখা হইনি।
হৃদয় যদিও এখনও স্পন্দিত হয়, রাত্রে স্বপ্নও দেখি।
তবে তুমি চলে যাওয়ার পর আর কাউকে ভালবাসা হইনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন