ঝড়


জয়ন্ত ব্যানার্জি

হঠাৎ এল কালবৈশাখী
মেঘেদের সে কি অট্টহাসি?
এক পলকে উড়ে যায় খামার-বাড়ি,
ঠিকানা পড়ার আগে উড়ে গেছে পাখি।।(1)
ঝড়ের উল্লাসে নদীতে জলোচ্ছ্বাস--
শান্তি নেই আজ।।
সে দ্রুত গতিবেগে ওড়ে,
ফুটন্ত ফুলকে ধূলায় উড়িয়ে মারে।।(2)
কোথা হতে এল ঝড়
সরল শস্য উড়িয়ে,
তীব্র হাওয়ায় পৃথিবী
থরথর করে।।(3)
ঝড়ের তাণ্ডবে গাছেদের লড়াই ,
এক ফোঁটা বৃষ্টি
ঝড়া পাতার তৃষ্ণা মেটায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...