-কাইনাজ ইসলাম
বৃষ্টি বললো ভিজবি?
ভিজবি আমার শিতল জলে?
উত্তপ্ত ভূমি, চোখ ঝাপসা রোদ,
ভাসবি আমার মেঘের দলে?
পাখি বললো গাইবি?
গাইবি আমার বিরহী সুরে?
দূষিত পরিবেশ, দমবন্ধ কোলাহল,
থাকবি আমার ভাঙা নীড়ে?
স্বপ্ন বললো দেখবি?
দেখবি আমার ইচ্ছে পূরণ?
নিরাশ বাস্তব, ভাগ্যের কারচুপি,
রাখবি আমার সুখের স্মরণ?
মন বললো ভালোবাসবি?
ভালোবাসবি আমার হৃদয়টাকে?
হিংসার ভাষণ, রক্তাক্ত মিছিল,
গড়বি আমার একতার সমতাকে?
সবশেষে……………
মৃত্যু বললো মরবি?
মরবি আমার শান্তির হাতে?
দুঃখের জীবন, মুখোশ পড়া আপন,
জ্বলবি আমার তারকার সাথে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন