বাংলা

---সৌমাল্য চ্যাটার্জ্জী

আমি বাংলায় গান গাই
চতুষ্কোনে বদ্ধ আজ জীবন
হারিয়েছে আবেগ,পালিয়ে গেছে মন,
Facebook থেকে Whatsapp
কিছু নেইতো Clash of clans-এর Attack।
বাঙালিও নেই বাঙালি আর,
প্রতি মুহূর্তে বাংলাকে তারা করে চলেছে- -অস্বীকার
তারা এখন সব Hollywood-এর Fan,
উত্তম-সৌমিত্রকে নিয়ে নেইকো তাদের কোন - -জ্ঞান
Cricket বলতে Dhoni আর Virat,
দাদাও মুছে গেছে মন থেকে আজ।।
সময় পেলে উল্টে দেখো ইতিহাসের পাতা,
বাংলার জয় গাইছে কত অমর বীর গাথা।
বাংলা মায়ের আঁচল জুড়ে শুধুই ভালোবাসা,
একবার নয় বারবার তাই বাংলায় ফিরে আসা।।

                                  ***********

1 টি মন্তব্য:

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...