-অর্পণ সরকার।
আমি ভাবতাম তুই আসবি,
মুখোমুখি হবে গল্প
আমি জানতাম তুই বলবি,
ভালবাসিস তবে অল্প।।
আমি জানতাম তুই বলবি,
ভালবাসিস তবে অল্প।।
তুই ভাবতিস আমি নোংরা
শুধু হাত ধরা আর চুমু চাই।
তুই যে রাতে করতিস ঝগড়া
সে রাতে আসতিস কবিতায়।।
শুধু হাত ধরা আর চুমু চাই।
তুই যে রাতে করতিস ঝগড়া
সে রাতে আসতিস কবিতায়।।
আমার সব ভুলে, যত বকতিস
আমি তোর আরও কাছে আসতাম
তুই খোলা চুলে যত সাজতিস
আমি তোর আঁচলে মুখ গুঁজতাম।।
আমি তোর আরও কাছে আসতাম
তুই খোলা চুলে যত সাজতিস
আমি তোর আঁচলে মুখ গুঁজতাম।।
আমি জানি তুই ঠিক আসবিই
একি টেবিলে ঠিক বসবি
আর কফিকাপে লেখা ইতিহাসই
ভালবাসবিই, ভালবাসবি।।
একি টেবিলে ঠিক বসবি
আর কফিকাপে লেখা ইতিহাসই
ভালবাসবিই, ভালবাসবি।।
*******

অতীব সুন্দর
উত্তরমুছুনলেখার বিন্যাস স্বতঃস্ফূর্ত। প্রেমের এই কোমল দিকটা খুব বেশি উপেক্ষিত থাকে বিশ্ব সংসারে।
উত্তরমুছুনতরুণ কবির উজ্জ্বল ভবিষ্যতের জন্য মঙ্গলকামনা করি।