ইচ্ছে

এম এম মেহেরুল

আমি বক হবো--!
সাদা পালকে ঢাকা ধবল বক?
উড়তে ইচ্ছে হলে উড়ে যাবো,
দিক বিদিক ছাড়িয়ে যেখানে খুশি, যেখানে ইচ্ছে।
ডানা ঝাপটিয়ে বিল-ঝিল,নদী-নালা ঝাউবন থেকে সাগর, মহাসাগর পাড়ি দেবো--
যেমন ইচ্ছে তেমন করে।
খোলস ছেড়ে মুক্ত বিহঙ্গের মতো--!
উড়ে যাবো দু-চোখ যেদিক চায়।
উড়াল দেবো অসীম আকাশ পানে শুভ্রতার খোজে,
পালকে উড়ে আকাশের শুভ্রতা তুলে এনে ছড়িয়ে দেবো জগতময়।
যেখানে ইচ্ছা বসবো, জিরোবো ফের উড়াল দেবো।
ভয় ডর সব ছাপিয়ে পাড়ি দেবো মহাদেশ।
আমি বক হবো--?
সাদা ধবধবে পালক পুষ্ট বক হবো।
একা একা উড়বো, যখন ইচ্ছে উড়বো,
দল বেধে উড়বো, পুব থেকে পশ্চিমে, দক্ষিন থেকে উত্তরে।
আড়াআড়ি ভাবে উড়বো যেন জগতের একবিন্দুও দৃষ্টি থেকে বাদ না পড়ে--:
উড়তে উড়তে অসীম নীলিমায় গা ঢাকা দেবো।
আমি বক হবো--!
সাদা ধবল বক হবো---?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...