* লজ্জা *
--------সত্য রঞ্জন বণিক
---------------------------------
একাদশ শ্রেনীর ছাত্রী অহনা,
কামনার আগুনে শিকার।
ধর্ষিতা।
অশ্রুভেজা চোখে,
স্বপ্ন আশাহীনতার তিমিরে ঝাপসা ধূসর।
লজ্জায় মুখ ঢাকে।
লজ্জা!ধর্ষিতা অহনার লজ্জা নয়!
এই লজ্জা হওয়া উচিৎ তোমার আমার।
আমরা সমাজের অভিভাবক হয়েও
মেয়েটির সম্ভ্রম রক্ষায়।
সামান্য নিরাপত্তা দিতে পারিনি।
আমরা সভ্য সমাজের শিক্ষিত পুরুষ!
আমরা উষ্ণ চায়ের কাপে
ধর্ষণের খবর উপভোগ করি।
আমরা নির্লজ্জ বেহায়ার মতো বিকালের আড্ডায়,
ধর্ষণের সমালোচনার ঝড় তুলি,
সিগারেটের ধোঁওয়ায়।
কখনই প্রতিবাদ করিনা।
অনুভব করিনা ধর্ষণের মর্মান্তিকতা।
স্বার্থপরের মতো উপেক্ষা করি,
ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ।
অহনা, এই লজ্জা তোমার নয়!
এই লজ্জা সমস্ত কাপুরুষ, ভীরু পুরুষের-----
--------সত্য রঞ্জন বণিক
---------------------------------
একাদশ শ্রেনীর ছাত্রী অহনা,
কামনার আগুনে শিকার।
ধর্ষিতা।
অশ্রুভেজা চোখে,
স্বপ্ন আশাহীনতার তিমিরে ঝাপসা ধূসর।
লজ্জায় মুখ ঢাকে।
লজ্জা!ধর্ষিতা অহনার লজ্জা নয়!
এই লজ্জা হওয়া উচিৎ তোমার আমার।
আমরা সমাজের অভিভাবক হয়েও
মেয়েটির সম্ভ্রম রক্ষায়।
সামান্য নিরাপত্তা দিতে পারিনি।
আমরা সভ্য সমাজের শিক্ষিত পুরুষ!
আমরা উষ্ণ চায়ের কাপে
ধর্ষণের খবর উপভোগ করি।
আমরা নির্লজ্জ বেহায়ার মতো বিকালের আড্ডায়,
ধর্ষণের সমালোচনার ঝড় তুলি,
সিগারেটের ধোঁওয়ায়।
কখনই প্রতিবাদ করিনা।
অনুভব করিনা ধর্ষণের মর্মান্তিকতা।
স্বার্থপরের মতো উপেক্ষা করি,
ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ।
অহনা, এই লজ্জা তোমার নয়!
এই লজ্জা সমস্ত কাপুরুষ, ভীরু পুরুষের-----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন