একুশের নারী

পায়েল খাঁড়া

একুশের নারী
নিঃশ্বাস জুড়ে জ্বলুক আগুন
যুদ্ধ দিতে রাজি,
‘ঘরোয়া লক্ষী’ ঘুমোক, আজ
এসো রণরঙ্গিণী সাজি।

ভুলিনি আজও শেকড়ের টান
আকাশ ছুতেও পারি,
বোলোনা আমায় অবুঝ অবলা
আমি একুশের নারী!
আলতুসে তনু,নেকাপনা করে
দৃষ্টি টানতে জানি,
আবার প্রয়োজনে হতেও পারি
দাপুটে ঝাঁসির রানি।
আমার মোহেই রসাতলে যুগ
আমার হাতেই সৃজন
আমি রাঁধি_চুলও বাঁধি
কিছুতেই নই কম।
আমায় নিয়ে গর্বিত আমি
নই তো অহংকারী,
আমার কাঁধেও যুগের জোয়াল
আমি একুশের নারী।

1 টি মন্তব্য:

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...