#জীবন-মৃত্যু

অনুগল্প ...........
পায়েল খাঁড়া


আচ্ছন্নের মত এগিয়ে আসা ট্রেন’টার সামনে ঝাঁপ দিতে যাবে মৈনাক,ঠিক তখনই একটা আর্ত-চিৎকার ওর কানে এসে বিঁধল—বাঁ_চা_ও_ও_ও! সে ঘাড় ফিরিয়েই দেখল প্রায় বিশ-পঁচিশ হাত দুরে লাইনের উপর একটা মেয়ে পড়ে আছে।সে প্রানপনে চেষ্টা করছে হাত বাড়িয়ে দূরে পড়ে থাকা স্ক্র্যাচটা নেবার—উঠে দাঁড়াবার,কিন্তু পারছে’না।তার মুখে মৃত্যুর করাল প্রতিবিম্ব দেখে শিউরে উঠল মৈনাক।হটাৎই সে রূদ্ধশ্বাসে ছুটে গিয়ে লাফিয়ে পড়ল আর এক হ্যাচকায় সরিয়ে নিয়ে গেল মেয়েটাকে।বাঁচতে চাওয়ার আকুতির কাছে মৃত্যুর ক্ষনিক আবেগটা হেরে গেল চিরতরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...