আর্যতীর্থ
সভ্যতা, কবে তুমি সাবালক হবে?
প্রতিটা শিশুর মুখে অন্ন জোগাবে কবে, সে ব্যাপারে ভেবেছো কি কোনোদিন বসে?
ফুটপাতে আজও শিশু মৃত স্তন চোষে, শেষ ফোঁটা দুধ খোঁজে বাঁচার তাগিদে,
ভুখা পেটে সব ভুলে জ্বলে থাকে খিদে, সবখাকি দাবানল হয়ে।
আর কত জল গেলে নদী দিয়ে বয়ে, তবে সব শিশু পাবে বাঁচার রসদ?
উথাল পাথাল হয় রোজ মসনদ, রাজা আসে, রাজা যায়, অবস্থা একই।
কান ঝালাপালা করে ধর্মের ঢাকী, কৌশলে রোজ বলে তার পথই সেরা,
তাই যদি হবে তবে হে মহান ধর্মেরা, আজও কেন খুদে হাত হাতড়িয়ে রুটি খোঁজে আবর্জনাতে?
যে খাবার ভেট চড়ে দেবতার দরজাতে ,কেন তা যায় না সব কাঙালীর মুখে?
যতটা খরচ হয় বোমা বন্দুকে, তার একটি ছটাক পেলে সব শিশু খেতো ভরপেট।
হে সভ্যতা, মাথা করো হেঁট, শিশুকে অভুক্ত রেখে অনন্ত খরচ করো কত উৎসবে,
আর কবে বলো তুমি সাবালক হবে?

খুব ভাল
উত্তরমুছুন