প্রসূন

জয়ন্ত ব্যানার্জি 

বাতাস দোলায় ফুল,
ফুলের গন্ধে,
প্রকৃতি ও মশগুল।। (1)
রিক্ত ঘরে জাগায় আশা
ফুলের গন্ধে
কাঙ্গালরাও মাতোয়ারা।। (2)
উদাস মনে আসে
অন্যমনস্কতা,
ফুলের গন্ধে
উবে যায় সব
রহস্যময়তা।। (3)
এতিমেরা কাঁদে পথে পথে,
প্রসূন মোহে
স্তনন যায় কমে।। (4)
ফুলের গন্ধে চারিদিক
সুবাসিত,
পতগের ফাঁদে
পরিমল নষ্ট।। (5)
ফুলের গন্ধে
সবাই গদগদ,
ফুল নাহি শোঁকে
নিজ গন্ধ।। (6)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...