কলঙ্ক

 অনুগল্প
*******পায়েল খাঁড়া



যাবতীয় পুড়ে খাঁক হয়ে যায় আগুনে_পবিত্র হয়ে যায়,তাই’তো আগুনকে পাবক বলে।
মোহিনীও ভেবেছিল শরীরটার সাথেই ওর সমস্ত কলঙ্কও আজ পুড়ে ছাই হয়ে যাবে ওই চিতার আগুনটায়।

কলশবন্দী ওর অস্থিগুলো বিসর্জিত হতে হতেও শুনল, ‘আরে এই বাড়ির মেয়েটাই তো অমুক রাতে ধর্ষিতা হয়েছিল,তাই হয়ত আত্মহত্যা করল’।
কলঙ্ককে কি আগুনও পোড়াতে পারেনা?

                                  
                              *************** 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...