ঠিক- ভুল

জয়ন্ত ব্যানার্জি


হিসাবের খাতা দেখি যতবার 
পুনরায় ভুল বার হয় তো সবার,
যে পথে রয়েছে নির্ভুল সে পথের 

গোলকধাঁধায় শুধুই হয় ভুল,
কিছু ফাঁকা পাতা রয়ে যায় হেথায় সেথায়
দমকা হাওয়ায় পাতা ওড়ে দূর নীলিমায়--
যখন লিখি আমি জানালায়
ভুলের হিসাব একটি পাখি দিয়ে যায়।
ইচ্ছে হয় আর একটু দাঁড়ায়
ঠিক-ভুলের হিসাব
শেষ বারের মতো করে যায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...