মঙ্গল মিদ্যা
কাজে থেকে ফেরার পথে আকাশটা কালো মেঘে ভরে গেলো। ঝড়ো ঠান্ডা হাওয়ার পরোক্ষনেই বৃষ্টি নামলো।
তাড়াতাড়ি রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম। কখন যে বৃষ্টি থামবে কে জানে।
দোকানে চুপচাপ দাঁড়িয়ে আছি তাই দোকান থেকে একটা সিগারেট কিনে ধরাতে যাবো হঠাৎ রাস্তার ওপাশে দৃষ্টি গেলো। দেখলাম সুজাতা দাঁড়িয়ে আছে।
সুজাতা আমার সাথে কলেজে পড়তো। সুজাতা শুধুই ভালো ছাত্রী হিসাবে যেটুকু দরকার তাই করতো, তার বাইরে নয়।
~~~
দোকানে দাঁড়িয়ে সিগারেটে সুখটান দিতে দিতে ভাবলাম যাই একবার ঘুরেই আসি কলেজের মত আজও একবার। কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাতে দোকানের বাইরে গেলে পুরো কাক্ স্নান বাঁধা তাই গেলাম না।
~~~বৃষ্টি একটু থামতে রাস্তাটা পেরিয়ে সুজাতার দিকে আসলাম। অল্প দূরে দাঁড়িয়ে আছি। সাহস পাচ্ছি না, কলেজের আমি আর কর্মজীবী আমি দুই আলাদা।
যদি আমাকে চিন্তে না পারে।
~~~আমার অনেক উৎকন্ঠার মাঝে একটা বাইক আসলো আর সুজাতা তাতে উঠে চলে গেলো। তখনও অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি হাঁ করে তাকিয়েই রইলাম।
পিছন থেকে সুমিত বাইক নিয়ে এসে বলল - "ওই কেলানে! ওঠ বাড়ি যাবিতো?"
আমি উঠে পড়লাম আর সামনের বাইকটাকে দেখিয়ে বললাম চলতো দেখি ছেলেটা কে।
বাইকটা একটা হসপিটালে এসে থামলো। আমরা তাদের পিছনে গিয়ে দেখলাম এক বৃদ্ধলোক বেডে শুয়ে আছে আর সুজাতা পাশে বসে চোখে জল আর মুখে মিথ্যা হাসি নিয়ে বলছে - "বাবা, তোমার কিছু হবে না আমিতো আছি, তুমি আমাকে ছেলে ভেবে মানুষ করেছো মেয়ে নয়, তাই আজ তোমার ছেলে তোমার পাশে তো আছে। "
আমি আর সুমিত সত্যিই অবাক হয়ে শুধু শুনছি আর দেখছি। সুমিত আমার কাঁধে হাত দিয়ে বললো - " চল বাড়ি যাই বৃষ্টি থেমে গেছে। "
আমি বললাম - " না থামেনি এখনও। "
সুজাতার সাথে যে বাইক চালিয়ে আসলো সে বাইরে আসলো সুজাতাকে নিয়ে আর বললো - " সময়ে চলে যেও পার্টি তোমার জন্য বসে থাকবে আর সেখানে এইরকম মনোভাব রেখো না, পার্টিকে যতো খুসি করাতে পারবে ততোই টাকা পাবে।"
কথাগুলো শোনার আগেই ইচ্ছা করছিলো কষিয়ে একটা চড় মারি লোকটাকে।
সুমিত বললো চল নিচে।
হসপিটালের বিল টা সুমিতই দিতে যাচ্ছিলো আমি বললাম আমাকে দিতে দে, কলেজে সুজাতাকে কম বিরক্ত করেছি।
আমি আমার ডেবিট্ কার্ড দিলাম আর সুমিত তারটা নিয়ে ATM থেকে পাঁচ হাজার তুলে, লুকিয়ে সুজাতার বাবার মাথার কাছে রেখে বলে আসলো - "সুজাতা যেমন আপনি ছেলে ভাবো, আমরাও তেমনি বন্ধু ভাবি তাই বন্ধুর সাথে একটু দুঃখ ভাগ করে নিলাম।
***

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন