রাত গভীর ঝড়

--------বৃতিসুন্দর

একটি রাত

দেবে আমায় ?
শুধু একটি রাত চাই তোমার কাছে ,

কোকিলের কুহু ডাক থেমে থাকা সে রাতে --

তোমার চোখে চোখ রেখে ভোর হবে আকাশে

চন্দনে -কুমকুমে সাজানো তোমার মুখখানি 

জড়ানো জুঁই ফুলে গোছা ভরা চুলে

 ফেনিল শয্যায় স্বর্গ হতে নামা তুমি

এসো মন মাধুরী লয়ে দু-বাহু খুলে

একটি রাত দেবে আমায় !

কত না দিন কত না রাত চেয়েছি তোমায়

 তোমার স্বর্ণ বর্ন কমল তনুলতায় ------

লজ্জাবতী ছোঁয়া জাগাতে শিহরণ সে রাতে ,

ঝড় উঠবে সে রাতে তোমার শয্যাতে

আধেক ভয়ে আধেক লাজে জড়িয়ে থেকো আমার বুকে

তোমার নরম ছোঁয়ায় উঠবে জেগে ফুজিয়ামা 

সেই আগুনে ঘামবে তুমি সেই রাতে

 জ্বালিয়ে আগুন জ্বলবে তুমি পরম সুখে

শুধু একটি রাত চাই তোমার কাছে 

তোমার মৌন দেহের ঝঙ্কারে তুলো ছন্দ

 তোমার মন মাধুরী লয়ে হারিয়ে যেও শেষ শয্যাতে

 হারিয়ে যাব দুজনায় রাত গভীর ঝড়ে যখন থামবে ঝড়

লালের আভা ছড়িয়ে যাবে পুবের আকাশে 

***************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...