প্রেমের পিপাসু


-------বৃতিসুন্দর



আমি সত্যি বলছি

আমি পপিকে ভালোবাসি

 বার বার ছুটে যাই তার কাছে ,

তার গভীর আলিঙ্গনে হারিয়ে যাই

তার বিস্রস্ত শরীর হতে এক অদ্ভুত গন্ধে ---

ইচ্ছা করে নাকটা ডুবাই তার বুকের কাছে

যখন তার ভিজে ঠোটে ঠোঁটটা রাখি

 শামুকের মত জড়িয়ে ধরা সেই ভালোলাগায়

 আমি হারিয়ে যাই ভূমধ্য সাগরের গভীরে ,

সেও বাঁচার জন্যে লাইফ বেল্ট খোঁজে না

  ইচ্ছা করে মরতে চাই সেই সুখ সাগরে

সে আমার পরোকীয়়া প্রেম

 আমি সত্যি বলছি ---

তার নাভির বেলাভুমিতে ডুবতে ইচ্ছা করে ,

প্রাচীন বটের ঝুরির মত তার চুল গুলি --

আবরনহীন পিঠ বেয়ে নেমে পড়া 

দেখে মনে হয় বিদর্ভ নগরের রাজকুমারী

সে ফর্সা নয় কালোও নয়

 অজন্তার টান যেন তার নিটোল শরীরে,

 আমার বুকের মাঝে যখন সে জড়িয়ে থাকে

 এক নিদারুণ ভালোলাগায় মরে যাই

বার বার তার কাছে ছুটে যাই

 তার পানসিখানা যেন আমার জন্যে নোঙর করা ---

তারই মনের দুয়ারে ,

ভাসতে ভাসতে হারিয়ে যাই অজানা স্রোতে

 এমনি করে দিন যায় রাত আসে 

আবার ডাক আসে ----

বলে -চলো না! 

আবার দুজনে হারাই নতুন করে
      ***

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...