নববার্তা




জয়ন্ত ব্যানার্জি

সান্ধ্য বসন্তে উঠেছে শুকতারা;
ফুটেছে ফুল; পলাশ আর কৃষ্ণচূড়া
বসন্ত রাঙিয়ে দিক; চারিদিক;

শান্তির ধারা।।

পুরানো যা ছিল মনে 

নতুনের সুর আনুক সকলের প্রাণে।।
ছুটছে মানুষ রসে ভরা মিষ্ঠির দোকানে;
রসের গন্ধে বাঙালির নববার্তা বয়ে আনে তাল তপোবনে।।
আখের গন্ধে মানুষ মত্ত মাতোয়ারা;
নতুন বছর আনুক
প্রেম পিরীতির ধারা।।
চিত্তে যা ছিল দুঃস্বপ্ন;
ক্ষণেকের ঝরা পাতা মুছে দিক সব চিহ্ন
দূর শূন্যে নীল লাবণ্যে পুরানো সে জ্যোতি;
নবের রথ আনুক সুখ সমৃদ্ধি।।
শুভ নববর্ষ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডাকটিকিট বা স্টাম্প

ডাকটিকিট বা  স্টাম্প                                                        পৃথিবীতে প্রথম কি ভাবে প্রচলন হলো আর কেমন ছিলো  *********...